বাংলাদেশে মিনিকেট চাউল বহুদিন ধরেই দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে বাজারে পাওয়া অধিকাংশ মিনিকেট চাউল অতিরিক্ত পলিশ, রাসায়নিক ব্যবহার বা কৃত্রিম ঝকঝকে রং দিয়ে প্রক্রিয়াজাত করা হয়, যা স্বাদ ও পুষ্টি দুই-ই কমিয়ে দেয়। কুহি এই প্রবণতার সম্পূর্ণ বিপরীত পথে হাঁটে—কারণ আমরা বিশ্বাস করি, খাবার হওয়া উচিত প্রাকৃতিক, নিরাপদ এবং পুষ্টিকর।
কুহির মিনিকেট চাউল প্রস্তুত করা হয় স্থানীয় ধান বাছাই করে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে। কোনো প্রকার কেমিক্যাল, ব্লিচিং বা অতিরিক্ত পলিশ ছাড়াই ধান যেভাবে থাকে তার স্বাভাবিক রূপেই চাউল তৈরি করা হয়। এতে থাকে চালের আসল সুবাস, প্রকৃত স্বাদ এবং পুষ্টিগুণের পূর্ণতা। নরম-ঝরঝরে ভাত রান্না হয় সহজে, আর প্রতিটি ভাতের দানায় পাওয়া যায় দেশি চালের ঐতিহ্যবাহী ঘ্রাণ।
বাংলার ঘরোয়া রান্নায় মিনিকেট চাউল দীর্ঘদিন ধরে বিশেষ স্থান দখল করে আছে। খিচুড়ি, ভাত, পোলাও, তরকারি—সব ধরনের রান্নায় এর ব্যবহার বহুল প্রচলিত। পরিবারিক খাবার থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সব ক্ষেত্রেই নরম স্বাদ ও ঝরঝরে টেক্সচার হওয়ায় মিনিকেট চাউল একটি জনপ্রিয় পছন্দ। পলিশ ছাড়া প্রাকৃতিক চাল হওয়ায় এতে ফাইবার, খনিজ উপাদান ও পুষ্টিগুণও তুলনামূলক বেশি থাকে।




