কুহি’র পণ্য অর্ডার করার নিয়মাবলী
প্রিয় গ্রাহক,
কুহি (Kuhi) সবসময়ই আপনাকে নিরাপদ, বিশুদ্ধ ও ঘরোয়া স্বাদের পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পণ্যসমূহ সম্পূর্ণভাবে কৃষি নির্ভর ও ঘরে তৈরি (Homemade), তাই প্রতিটি পণ্যের গুণগত মান ও সতেজতা বজায় রাখতে আমরা অর্ডার প্রক্রিয়াটি কিছুটা ভিন্নভাবে পরিচালনা করি। অনুগ্রহ করে নিচের নির্দেশনাগুলি মনোযোগসহ পড়ুন এবং অনুসরণ করুন
🔹সরাসরি অনলাইন অর্ডার নয়ঃ
বর্তমানে আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি পণ্য অর্ডার করার কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা রাখা হয়নি।
👉 আপনার পছন্দের পণ্য ক্রয় করতে নিচের যে কোনো একটি মাধ্যম ব্যবহার করতে পারেনঃ
- আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ম্যাসেজ করুন: 🔗 https://www.facebook.com/kuhibrand
- অথবা ওয়েবসাইটে প্রদর্শিত অফিসিয়াল মোবাইল নম্বরে (01799-034191) কল / ম্যাসেজ করে অর্ডার করুন।
🔹অর্ডার দেওয়ার আগে পণ্য সম্পর্কে জানুনঃ
আমাদের পণ্যে কোন রকম কৃত্তিম প্রিজারভেটিভ ব্যবহার করা হয়না ফলে অনেক পণ্য তৈরী করে বেশি দিন স্টোরে রাখা যায়না। আবার অনেক পণ্য তৈরীর পর বেশি সময় ভালো থাকে না বা নষ্ট হয়ে যায় ফলে দূরবর্তি স্থানে প্রেরণ করা যায় না। তাই অর্ডার দেওয়ার পূর্বে অনুগ্রহ করে পণ্যটির বৈশিষ্ট্য, উপাদান, সংরক্ষণ পদ্ধতি ও পরিবহনযোগ্যতা সম্পর্কে ভালোভাবে জেনে নিন। আমাদের ফেসবুক পেজ হতে বিস্তারিত দেখে নিতে পারেন। প্রয়োজনে WhatsUp (01790-894469 অথবা 01799034191) এ যোগাযোগ করতে পারেন।
- কিছু পণ্য যেমন দুধ চিতই দূরবর্তী এলাকায় কুরিয়ারে পাঠানো সম্ভব নয়।
- তাই, আপনার লোকেশন যদি কুষ্টিয়া জেলার বাইরে হয়, তাহলে এসব দ্রুত নষ্ট হওয়ার মতো পণ্য অর্ডার করা থেকে বিরত থাকুন।
আমরা সর্বদা চেষ্টা করি পণ্যটি আপনার হাতে সতেজ অবস্থায় পৌঁছাতে — তাই আপনার সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
🔹অর্ডার নিশ্চিতকরণ ও পেমেন্ট পদ্ধতিঃ
- নিয়মিত গ্রাহক হলে, আপনি পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করতে পারবেন (Cash on Delivery)।
- নতুন গ্রাহক হলে, অর্ডার নিশ্চিত করতে নূন্যতম ১০০ টাকা অথবা পণ্যের মূল্যের একটি অংশ বিকাশ ( personal 01790-894469) নম্বরে অগ্রিম প্রদান করতে হবে।
এতে আমরা আপনার অর্ডারটি সংরক্ষণ ও প্রক্রিয়া শুরু করতে পারব।
🔹ডেলিভারি ও সময়সীমাঃ
- স্থানীয়ভাবে (কুষ্টিয়া শহর ও পার্শ্ববর্তী এলাকায়) পণ্য ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সরবরাহ করা হয় (অর্ডারের পর তৈরী হয় এমন পণ্য বাদে)
- কুরিয়ারের মাধ্যমে প্রেরণযোগ্য শুকনা বা সংরক্ষণযোগ্য পণ্যগুলো ২-৫ কার্যদিবসের মধ্যে পৌঁছে যায়।
- কুরিয়ার চার্জ ও পরিবহন খরচ পণ্যের ধরন ও গন্তব্য অনুযায়ী নির্ধারিত হয়।
🔹গ্রাহকের দায়িত্ব ও সহযোগিতাঃ
- পণ্য হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা করুন এবং কোনো সমস্যা থাকলে দ্রুত আমাদের অবগত করুন। উৎপাদন ত্রুটি থাকলে আমরা নিজ খরচে পণ্য পরিবর্তন করে দিই।
- অর্ডারের সময় সঠিক নাম, মোবাইল নম্বর ও ঠিকানা প্রদান করুন। আপনার অবর্তমানে অন্য কারও মোবাইল নম্বর প্রদান করুন যেন আপনার ব্যবস্থাতার সময় ফোন না ধরতে পারলে ডেলিভ্যারি ম্যান ফিরে না আসেন।
- যেসব পণ্য নাজুক বা তাপমাত্রা সংবেদনশীল, সেগুলোর জন্য আমাদের নির্দেশনা অনুসরণ করুন।
❤ কুহি’র অঙ্গীকার
কুহি প্রতিটি পণ্যের “হারানো স্বাদ ফিরিয়ে আনে” — তাই আমরা কখনোই মানের সঙ্গে আপস করি না। আপনার আস্থা ও সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
যেকোনো তথ্য, প্রশ্ন বা বিশেষ অনুরোধের জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে: facebook.com/kuhibrand