মূল্য পরিশোধ পদ্ধতি
কুহি (Kuhi) সবসময় চেষ্টা করে আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ, নিরাপদ এবং বিশ্বস্ত করতে। আমরা জানি — পণ্যের মানের মতোই মূল্য পরিশোধের প্রক্রিয়াটিও আপনার কাছে গুরুত্বপূর্ণ। তাই আমাদের পেমেন্ট সিস্টেমটি রাখা হয়েছে স্বচ্ছ, নমনীয় ও গ্রাহক-বান্ধব।
আমাদের পণ্যগুলো কৃষি নির্ভর, প্রাকৃতিক ও ঘরে তৈরি (Homemade) হওয়ায় প্রতিটি অর্ডার যত্নের সঙ্গে প্রস্তুত করা হয়। সেই কারণে কিছু পণ্যে অগ্রিম মূল্য গ্রহণ করা হয়, আবার কিছু ক্ষেত্রে আপনি “ক্যাশ অন ডেলিভারি” (Cash on Delivery) সুবিধাও পাবেন।
# পেমেন্টের ধরনঃ
বর্তমানে কুহি নিম্নলিখিত দুই ধরনের মূল্য পরিশোধ পদ্ধতি অনুসরণ করে —
- অগ্রিম পরিশোধ (Advance Payment)
- ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery – COD)
অগ্রিম পরিশোধের নিয়মঃ
যেসব পণ্য অর্ডার অনুযায়ী প্রস্তুত করা হয় বা যেগুলোর দাম তুলনামূলক কম, সেসব ক্ষেত্রে অগ্রিম মূল্য পরিশোধ বাধ্যতামূলক।
- অর্থ প্রদান করতে হবে আমাদের বিকাশ (bKash 01790-894469) হিসাব নম্বরে।
- বিকাশে টাকা প্রাপ্তির পর আপনার অর্ডারটি নিশ্চিত করা হয়।
- অর্ডার নিশ্চিত না হওয়া পর্যন্ত উৎপাদন বা প্যাকেজিং প্রক্রিয়া শুরু হয় না।
এই পদ্ধতি আমাদেরকে পণ্যের অপচয় রোধ ও প্রস্তুত প্রক্রিয়া সঠিকভাবে পরিকল্পনা করতে সহায়তা করে।
ক্যাশ অন ডেলিভারি (COD)
- নিয়মিত ও বিশ্বস্ত গ্রাহকদের জন্য আমরা পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধের সুবিধা প্রদান করি।
- এই সুবিধা সাধারণত স্থানীয় ডেলিভারির ক্ষেত্রে প্রযোজ্য (যেমনঃ কুষ্টিয়া শহর ও আশপাশ এলাকা) তবে পুরাতন গ্রাহকদের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে বা পূর্ববর্তি অভিজ্ঞাতার আলোকে ডিলিভারির ব্যবস্থা করি।
দূরবর্তী এলাকায় বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরিত পণ্যের ক্ষেত্রে COD সীমিতভাবে কার্যকর।
# কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে পেমেন্টঃ
- কুরিয়ারের মাধ্যমে প্রেরিত যেকোনো অর্ডারের কুরিয়ার চার্জ অগ্রিম পরিশোধ করতে হয়।
- বেশিরভাগ ক্ষেত্রে পণ্য হাতে পেয়ে মূল দাম পরিশোধ করা যায়।
- তবে অর্ডারের মূল্য বেশি হলে বা নতুন গ্রাহকের ক্ষেত্রে, পণ্যের একটি অংশ অগ্রিম প্রদান করতে হয় অর্ডার নিশ্চিত করতে।
- পণ্য প্রেরণের আগে আপনাকে বিকাশ পেমেন্ট কনফার্মেশন পাঠানো হবে।
# বিশেষ শর্ত ও নমনীয়তাঃ
- গ্রাহক ও কুহি’র মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক বা নিয়মিত কেনাকাটার ভিত্তিতে বিশেষ পেমেন্ট সুবিধা প্রযোজ্য হতে পারে।
- কোনো বিশেষ অনুরোধ বা বড় অর্ডারের ক্ষেত্রে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে মূল্য পরিশোধের পদ্ধতি নির্ধারিত হয়।
- আমরা সর্বদা চেষ্টা করি আপনার সুবিধা অনুযায়ী ব্যবস্থা রাখতে, তবে পণ্যের সতেজতা ও গুণমান নিশ্চিত রাখতে কিছু ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট প্রয়োজন হয়।
# কুহি’র প্রতিশ্রুতি
আমরা প্রতিটি টাকাকে গুরুত্ব দিই — যেমনটি দিই প্রতিটি পণ্যের গুণগত মানে।
আপনার আস্থা ও সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সব পেমেন্ট সম্পূর্ণ স্বচ্ছ ও নিরাপদ পদ্ধতিতে গ্রহণ করা হয়।
👉 যেকোনো পেমেন্ট-সংক্রান্ত প্রশ্ন বা সহায়তার জন্য যোগাযোগ করুনঃ facebook.com/kuhibrand
📞 অথবা ওয়েবসাইটে প্রদর্শিত অফিসিয়াল নম্বরে নক করুন।