কালোজিরা চাউল বাংলাদেশের সুগন্ধি চালের মধ্যে অন্যতম জনপ্রিয়। বিশেষ করে দিনাজপুর অঞ্চলে এই জাতের ধান বেশি উৎপন্ন হয়। কালোজিরা ধানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো—ধানের খোসা থাকে গাঢ় কালো রঙের, কিন্তু খোসা ছাড়িয়ে চাউল বানালে দানা হয় সাদা ও চিকন। এই রঙের বৈপরীত্যই কালোজিরা ধানকে অন্য জাতের ধান থেকে আলাদা করে তোলে।
রান্নার পর কালোজিরা চাউল ঝরঝরে, ফুলো এবং প্রাকৃতিকভাবে সুগন্ধি হয়। কোনো কৃত্রিম ফ্লেভার ছাড়াই এর নিজস্ব ঘ্রাণ খাবারের স্বাদ বাড়িয়ে তোলে। পোলাও, পায়েশ, খিচুড়ি বা অতিথি আপ্যায়নের বিশেষ ভাত—সব ক্ষেত্রেই কালোজিরা চাউল একটি আদর্শ নির্বাচন। দানা লম্বা না হলেও পাতলা ও সরু হওয়ায় রান্নার পরে ভাত দেখতে আকর্ষণীয় হয়।
পুষ্টিগুণের দিক থেকেও এই চাউল সমৃদ্ধ। এতে রয়েছে প্রাকৃতিক কার্বোহাইড্রেট, ভিটামিন বি গ্রুপ, ফাইবার ও প্রয়োজনীয় খনিজ উপাদান, যা শরীরে শক্তি যোগায় এবং পরিপাক শক্তি উন্নত করে। পুষ্টিগুণ অটুট রাখতে আমরা কাটিং বা পলিশ করিনা, কোন প্রকার কেমিক্যালও ব্যবহার করিনা।


